ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

ads

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক 'সংবাদ' এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 


তিনি আজ এক শোকবার্তায় মরহুমের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মুনিরুজ্জামান ছিলেন বিরল প্রতিভার অধিকারি। বস্তুনিষ্ঠ  সংবাদ পরিবেশনে তিনি ছিলেন আপসহীন। তাঁর ক্ষুরধার লেখনি পাঠক হৃদয়ে জাগরূক হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সংবাদপত্র জগৎ সাহসী একজন কলম সৈনিক হারালো। 


প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার  মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 


প্রসঙ্গত, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান আজ সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

ads
ads
ads

Our Facebook Page